চান্ডিমালের সেঞ্চুরির দিনে কামিন্দুর বিশ্ব রেকর্ড

দিনেশ চান্ডিমাল খেলেছেন ১১৬ রানের ইনিংস, ক্যারিয়ারের ১৬তম আর গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ষষ্ঠ সেঞ্চুরি। তবে নিউজিল্যান্ডের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বড় কীর্তিটা গড়েছেন কামিন্দু মেন্ডিস। ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান অভিষেকের পর টেস্টে সবচেয়ে বেশি টানা পঞ্চাশোর্ধ ইনিংস খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন। পেছনে ফেলেছেন পাকিস্তানের সৌদ শাকিলকে।

পাঁচে ব্যাট করা কামিন্দু গল টেস্টের প্রথম দিনে মাঠ ছেড়েছেন ৫১ রানে অপরাজিত থেকে। এ নিয়ে অভিষেক থেকে শুরু করে টানা আট টেস্টেই ফিফটি প্লাস ইনিংস খেললেন বাঁহাতি ব্যাটসম্যান। টানা সাত টেস্টে পঞ্চাশোর্ধ ইনিংস ছিল শাকিলের। আর সুনীল গাভাস্কারসহ ৪ জনের আছে প্রথম ছয় টেস্টে ফিফটি প্লাস ইনিংস খেলার কীর্তি।

কামিন্দুর রেকর্ডের দিনে ভালো খেলার স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে থাকা স্বাগতিকেরা আজ দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেনি। মাঝে বৃষ্টি বাগড়া দিলেও খেলা হয়েছে পুরো ৯০ ওভার। যাতে ৩ উইকেটে ৩০৬ রান তুলে নিয়েছে ধনঞ্জয়া ডি সিলভার দল।

অথচ শ্রীলঙ্কার জন্য দিনের শুরুটা ছিল অস্বস্তিকর। প্রথম ওভারের শেষ বলে টিম সাউদির বলে খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন পাতুম নিশাঙ্কা। তবে চান্ডিমালের সঙ্গে দিমুত করুনারত্নের দ্বিতীয় উইকেট জুটি স্বাগতিকদের আর কোনো বিপদে পড়তে দেয়নি। দলের রান তিন অঙ্কে নিয়ে যাওয়ার পর জুটি ভাঙে নিজেদের ভুলেই। মিড উইকেটে বল ঠেলেই রান নিতে বেরিয়ে পড়েছিলেন করুনারত্নে, চান্ডিমাল সাড়া না দেওয়ায় হয়ে যান রানআউট (১০৯ বলে ৪৬)।

১২২ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙার পর তৃতীয় উইকেটে চান্ডিমাল–অ্যাঞ্জেলো ম্যাথুস যোগ করেন ৯৭ রান। ক্যারিয়ারের ১৬তম টেস্ট সেঞ্চুরি করা চান্ডিমাল গ্লেন ফিলিপসকে সামনে এসে মারতে গিয়ে বোল্ড হন। ২০৮ বল খেলা ১১৬ রানের ইনিংসটিতে ছিল ১৫টি চার।

এরপর দিনের বাকি সময়টা অবিচ্ছিন্ন থেকে কাটান ম্যাথুস ও কামিন্দু। ম্যাথুস তাঁর ৪৪তম টেস্ট ফিফটি করে অপরাজিত আছেন ৭৮ রানে। আর ব্যক্তিগত ২৬ রানে স্লিপে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া কামিন্দুর রান ৫১।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ৯০ ওভারে ৩০৬/৩ (চান্দিমাল ১১৬, ম্যাথুস ৭৮*, কামিন্দু ৫১*, করুনারত্নে ৪৬; ফিলিপস ১/৩৩, সাউদি ১/৫৪)।

  • Related Posts

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি গত ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আকস্মিক হোয়াইট হাউসে অনির্ধারিত বৈঠকের সময় ওয়েস্টার্ন কুইন্সের সানিসাইডে ইয়ার্ডে ১২,০০০ ইউনিট আবাসন প্রকল্প নির্মাণে পরিকল্পনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

    Continue reading
    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা