চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, শিশুসন্তানকে নিয়ে ঝাঁপ দম্পতির

রাজধানীর হাতিরঝিল এলাকায় চলন্ত অবস্থায় সিএনজিচালিত একটি অটোরিকশায় ভয়াবহ আগুন লেগে যায়।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সময়মতো ঝাঁপ দেয়ায় অটোরিকশায় থাকা এক দম্পতি ও তাদের শিশুসন্তান অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পেয়েছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।

অটোরিকশা চালক মাজহারুল ইসলামের ভাষ্যমতে, অটোরিকশাটি সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। হাতিরঝিল এলাকায় পৌঁছানো মাত্রই হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন ধরে যায়।

মাজহারুল ইসলাম আরও বলেন, ‘হঠাৎ একটা শব্দ শুনেই দেখি গাড়িতে আগুন ধরে গেছে। দুই মিনিটের মধ্যেই পুরো অটোরিকশায় আগুন ছড়িয়ে পড়ে। তখন সবাই লাফিয়ে পড়ে প্রাণে বাঁচি। গাড়িতে স্বামী-স্ত্রী আর তাদের এক সন্তান ছিল, তারা সামান্য আঘাত পেলেও প্রাণে রক্ষা পেয়েছে।’

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার বিস্তারিত ও প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স