চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ২ ভাই রিমান্ডে

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির মামলায় গ্রেফতার মাস্টারমাইন্ড আলমগীর ও তার ভাই রাজীবের রিমান্ড মঞ্জর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই দুই আসামির সাতদিনের রিমান্ড চান আদালত। শুনানি শেষে বিচারক রুমি খাতুন আলমগীরের ৬ দিন ও রাজিবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান জেলা কোট ইন্সপেক্টর লুৎফর রহমান।

তারা হলেন: ঢাকা জেলার আশুলিয়ার পশ্চিম পলাশবাড়ি এলাকার মো. আলমগীর ও তার সহোদর মো. রাজিব হোসেন। তারা আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় একজনকে নেত্রকোনা ও অপরজনকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এ ঘটনায় ব্যবহৃত দুটি দেশীয় অস্ত্র, নগদ ৪২১০ টাকা, দুটি রুপার আংটি, বিভিন্ন মডেলের দশটি মোবাইল ফোন, নারী যাত্রীদের থেকে লুণ্ঠিত দুই জোড়া মোটা ও তিন জোড়া চিকন এ্যামিটিশনের চুড়ি, তিনটি ব্যাগ, যাত্রীদের এনআইডি কার্ড ও এটিএম কার্ড।

এর আগে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে মির্জাপুর এলাকায় ৩ ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ডাকাতদল। এ ছাড়া শ্লীলতাহানি করা হয় দুই নারী যাত্রীকে। এরপর কয়েকজন যাত্রী মির্জাপুর থানায় গিয়ে ডাকাতির ঘটনা তুলে ধরেন থানার ডিউটি অফিসার আমলে না নিলে থানা ত্যাগ করেন যাত্রীরা।

পরে যাত্রীবাহী বাসটি নাটোরে পৌঁছালে বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায় যাত্রীরা। বাস যাত্রীদের হাতে আটক বাসচালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। পরে ঘটনাস্থল টাঙ্গাইল জেলায় হওয়ায় সেখানে মামলা করার পরামর্শ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। এরপরে কেউ মামলা না করায় পুলিশ ৫৪ ধারায় তাদের আদালতে পাঠালে জামিনে মুক্ত হন সবাই।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সময়মতো অবহিত না করায় ওসি সিরাজুল ইসলামকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ক্লোজড করে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়। এ ছাড়া দায়িত্বে অবহেলার দায়ে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ২১ শে ফেব্রুয়ারি রাতে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় জড়িত তিন ডাকাতকে সাভার এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে আদালতে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়। অপর একজনকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর