চলতি সপ্তাহে সৌদিতে আবারও বৈঠকে বসছে রাশিয়া-যুক্তরাষ্ট্র

গত সপ্তাহে সৌদি আরবে বৈঠকের পর এই সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই তথ্য জানিয়েছেন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানে ল্যাভরভ বলেন, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও বৈঠক করবে রাশিয়া। কূটনৈতিক মিশনগুলোতে কার্যক্রম পরিচালনায় যেসব সমস্যা তৈরি হয়েছে, সেসব বিষয় এবারের বৈঠকে গুরুত্ব পাবে।

গত সপ্তাহে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত বৈঠকের ফলাফলও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদানের কাছে তুলে ধরেন ল্যাভরভ। তিনি সংবাদিকদের বলেন, গত ১৮ ফেব্রুয়ারি রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা আমরা আমাদের তুর্কি বন্ধুদেরকে কাছে বিস্তারিতভাবে শেয়ার করেছি। ওই আলোচনা একটি স্বাভাবিক সংলাপের সুযোগ তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত প্রশংসিত হয়েছে। যদিও এতে অনেক বিরোধিতা অব্যাহত রয়েছে।’

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা প্রসঙ্গে ল্যাভরভ বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে ইউক্রেন, ইউরোপ এবং অন্য যে কোনো পক্ষের সঙ্গে কথা বলতে মস্কো প্রস্তুত রয়ছে। তবে এ যুদ্ধ তখনই বন্ধ হবে যখন মস্কোর জন্য গ্রহণযোগ্য একটি সমাধান মিলবে।

রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক দাবী করেন, এর আগে বেশ কয়েকবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া, কিন্তু ইউক্রেন সেই আহ্বানে কখনোই সাড়া দেয়নি। ল্যাভরভ আরও বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে অবশ্যই তাকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকতে হবে।

এদিকে, গত রোববার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, চলতি সপ্তাহেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে। তিনি এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল এই যুদ্ধ বন্ধ করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, আমরা এই সপ্তাহেই এটি সম্পন্ন করতে পারবো।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের