চলচ্চিত্র উৎসবের সেরা সিনেমা মেহজাবীনের ‘প্রিয় মালতী’

আজ (১৯ জানুয়ারি) পর্দা নেমেছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র। এতে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে মেহজাবীনের ‘প্রিয় মালতী’। এর আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রশংসা কুড়িয়েছে। এবার দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার লাভ করেছে মেহজাবীন চৌধুরী অভিনীত এ সিনেমা। সোশ্যাল মিডিয়ায় সংবাদটি জনপ্রিয় এ অভিনেত্রী নিজেই অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন।

চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্তির ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন মেহজাবীন। পাশাপাশি আনন্দে উচ্ছ্বসিত হয়ে এ অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় মালতী’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতেছে।

মেহজাবীন এ সময় নিজের সিনেমার সব শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানান। মেহজাবীনের অনুরাগীরা মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন। মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহেও সিনেমাটি দেখতে আসা দর্শকদের ভিড় দেখা গেছে। গত বছরের ২০ ডিসেম্বর মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতি’ সিনেমাটি মুক্তি পায়।

‘প্রিয় মালতী’সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এর গল্পও শঙ্খ দাসগুপ্তর। সিনেমাটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন আবু সাঈদ রানা। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের