চট্টগ্রামে দুইজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত

চট্টগ্রামে প্রথমবারের মতো এক নারীসহ দুইজনের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার রাতে নগরীর বেসরকারি এপিক ল্যাবের পরীক্ষায় দুইজনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

জানা গেছে, জ্বর, শরীর ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে দুই রোগী চট্টগ্রামের মেডিসিন বিশেষজ্ঞ ওয়ালিউল্লাহ ও মো. নুরুন্নবীর ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নিতে গিয়েছিলেন। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় জিকা ভাইরাস পরীক্ষার পরামর্শ দেওয়া হয়। সোমবার রাতে নগরীর এপিক ল্যাব থেকে পাওয়া রিপোর্টে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

শনাক্ত হওয়া রোগীদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের বয়স ৪০ বছরের বেশি।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে প্রাথমিকভাবে দুইজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) চিঠি দেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে সেখান থেকে প্রতিনিধি দল আসার পর স্যাম্পল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে। তাদের পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, জিকা ভাইরাস ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রজাতির। তিনটি ভাইরাসই এডিস মশার কামড়ে হয়ে থাকে। বরং জিকা বা চিকুনগুনিয়ার চেয়ে ডেঙ্গু রোগীর অবস্থা খারাপ হয় বেশি। জিকা ভাইরাসে শনাক্ত হওয়া রোগীরা যে এলাকার সেই এলাকায় মশক নিধন কার্যক্রম জোরদার করতে চট্টগ্রাম সিটি করপোরেশনকে জানানো হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!