ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবীয় অঞ্চলে ৫০ জনের মৃত্যু

ক্যারিবীয় অঞ্চলে কয়েকদিন ধরে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মেলিসা। ভয়াবহ এই ঝড়ে জ্যামাইকা, হাইতি ও কিউবাজুড়ে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে এবং নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার ক্যাটাগরি–৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে জ্যামাইকায় আঘাত হানে মেলিসা। শুক্রবার (৩১ অক্টোবর) পর্যন্ত স্থানীয়রা ক্ষয়ক্ষতির হিসাব ও পুনর্গঠনের দীর্ঘ পথের প্রস্তুতি নিচ্ছিলেন।

সরকারি হিসাব অনুযায়ী, জ্যামাইকার ৬০ শতাংশ এলাকায় এখনো বিদ্যুৎহীন, আর প্রায় অর্ধেক পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ রয়েছে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক উপকূলীয় শহর ব্ল্যাক রিভারে প্রায় ৯০ শতাংশ ভবনের ছাদ উড়ে গেছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, এমনকি কংক্রিটের ভবনও ধসে পড়েছে।

মানুষ এখন ক্ষুধার্ত বলে জানান স্থানীয় বাসিন্দা মনিক পাওয়েল, যিনি ব্ল্যাক রিভারের উপকণ্ঠের গ্রিনফিল্ড এলাকার কয়েকজন ক্ষতিগ্রস্ত বাসিন্দার জন্য খাবার ও গৃহস্থালি সামগ্রী পাহারা দিচ্ছিলেন।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক গবেষণা অনুযায়ী, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঝড়ের সম্ভাবনা চারগুণ বেড়েছে।

ঘূর্ণিঝড় মেলিসাকে এখন পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলের ইতিহাসে অন্যতম শক্তিশালী ঝড় হিসেবে গণ্য করা হচ্ছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স