ঘুরে দাঁড়িয়েছেন পবন, কত আয় করেছে তার ‘দে কল হিম ওজি’ সিনেমাটি

দক্ষিণী সিনেমার অভিনেতা পবন কল্যাণকে ‘পাওয়ার স্টার’ বলা হয়। ২০২৩ সালের ২৮ জুলাই মুক্তি পায় তার অভিনীত ‘ব্রো’ সিনেমা। এর ঠিক এক বছর পর অর্থাৎ গত ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হরি হারা বীরা মালু’ সিনেমা। কিন্তু দর্শকদের হতাশ করে সিনেমাটি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এটি।

এবার পবন কল্যাণ অভিনীত নতুন সিনেমা ‘দে কল হিম ওজি’ সাড়া ফেলেছে। সুজিত নির্মিত সিনেমাটি গত ২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। পবনের আগের সিনেমা ব্যর্থ হলেও এ সিনেমা নিয়ে দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দর্শকরা। মুক্তির প্রথম দিনে ব্যর্থতার গ্লানি মুছে বক্স অফিসে দাপট দেখিয়েছেন পবন কল্যাণ। পবনের এ ঘুরে দাঁড়ানোতে খুশি তার অনুরাগীরা।

ভারতের বিনোদন জগতের তথ্যদাতা ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’ গত ৮ দিনের ‘দে কল হিম ওজি’ সিনেমাটির আয়ের হিসাব প্রকাশ করছে। এতে দেখা যাচ্ছে সিনেমাটি ভারতে ১৬৭.৮৫ কোটি ‍রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২৩০ কোটি টাকারও বেশি।

সিনেমাটি মুক্তির দিনে আয় করে ৬৩ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় দিনের আয় ১৮ কোটি ৭৫ লাখ রুপি। তবে সপ্তাহ শেষের দিকে আয় কিছুটা কমে আসে। ষষ্ঠ দিনে ৫ কোটি ৮৮ লাখ রুপি। সপ্তম দিনে ৬ কোটি ৭৫ লাখ রুপি, অষ্টম দিনে ৬ কোটি ২১ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পবন কল্যাণ। জনসেনা পার্টির প্রধান তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে তার দল দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটোতেই জয় লাভ করে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এই তারকা। রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও ‘দে কল হিম ওজি’ সিনেমার প্রচারে অংশ নেন পবন কল্যাণ।

ওজাস গাম্ভীরা নামে নিষ্ঠুর এক ডনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘দে কল হিম ওজি’ সিনেমার কাহিনি। ওজাস গাম্ভীরাকে সবাই ‘ওজি’ নামেই চেনেন। দশ বছর নিখোঁজ থাকার পর মুম্বাইয়ে ফিরে আসে সে। অমি ভাউকে হত্যার উদ্দেশ্যে তার ফিরে আসা। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন পবন কল্যাণ। আর ‘অমি ভাউ’ চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।

তেলেগু ভাষার গ্যাংস্টার অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় আরও অভিনয় করেছেন—প্রিয়াঙ্কা মোহন, অর্জুন দাস, প্রকাশ রাজ, রাও রমেশ প্রমুখ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর