ঘন কুয়াশায় ৪ দিন পর আবার দুই নৌপথে ফেরি বন্ধ, মাঝনদীতে আটকা ৫ ফেরি

চার দিন বিরতির পর আবার গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে গুরুত্বপূর্ণ দুই নৌপথে কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত হয়েছে। গতকাল দিবাগত রাত দুইটা থেকে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট এবং রাত সাড়ে তিনটা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

আজ বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরিসহ অন্য নৌযান চলাচল বন্ধ রাখার খবর পাওয়া গেছে। এর আগে দুই নৌপথের ঘাটগুলো থেকে ছেড়ে যাওয়া অন্তত পাঁচটি ফেরি মাঝনদীতে ঘন কুয়াশায় নোঙর করতে বাধ্য হয়। এতে ঠান্ডায় দুর্ভোগে পড়েন যাত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাত থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। একপর্যায়ে রাত তিনটার দিকে কুয়াশা আরও বাড়তে থাকে। এ সময় উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ভাইগার ও ইউটিলিটি (ছোট) ফেরি বনলতা মাঝনদীতে দিক হারিয়ে ফেলে। উপায় না পেয়ে ফেরি তিনটি মাঝনদীতেই নোঙর করে থাকে। মাঝনদীতে ফেরি নোঙর করার খবর পেয়ে রাত ৩টা ৩০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ করা হয়।

এ সময় দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং পাটুরিয়া ঘাট এলাকায় খানজাহান আলী, হাসনা হেনা, এনায়েতপুরি ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নামের ফেরিগুলো নোঙর করে থাকে। মাঝনদীতে আটকে থাকা তিন ফেরিতে ৫০টির মতো যানবাহনসহ শতাধিক যাত্রী ও চালক কনকনে ঠান্ডা আটকা পড়ে দুর্ভোগের শিকার হন। এ ছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া প্রান্তে এবং ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন আটকে থাকার খবর পাওয়া গেছে।

অন্যদিকে আরিচা-কাজিরহাট নৌপথেও গতকাল মধ্যরাত থেকে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় ফেরিসহ নৌযান চলাচলে বিঘ্নিত হয়। রাত পৌনে দুইটার দিকে আরিচা ঘাট থেকে কাজিরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়া রো রো ফেরি শাহ আলী ও কিষানি নদীতে ঘন কুয়াশার কবলে পড়ে নোঙর করতে বাধ্য হয়। পরে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আরিচা ঘাট এলাকায় খানজাহান আলী, ধানসিঁড়ি, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও চিত্র নামের চারটি ফেরি নোঙর করে থাকে। মাঝনদীতে ও ঘাটে আটকে থাকা ফেরির যাত্রীসহ চালকেরা দুর্ভোগে পড়েন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুস সাত্তার জানান, চার দিন বিরতির পর গতকাল মধ্যরাত থেকে আবার ঘন কুয়াশায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দুই নৌপথে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলেই আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই দুই নৌপথে কুয়াশায় কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পাঁচ ঘণ্টা এবং আরিচা-কাজিরহাট নৌপথে সাড়ে পাঁচ ঘণ্টার মতো ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ছিল।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের