গোল পেলেন মেসি, জয়ে ফিরলো মিয়ামি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। এতে টানা তিন হারের পর জয়ে ফিরেছে এমএলএসের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মিয়ামির হয়ে সর্বশেষ গোলটি করেছেন মেসি।

আজ রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে আক্রমণভাগে আক্ষরিক অর্থেই ঝড় তোলে মিয়ামি। নবম মিনিটে ফাফা পিকল্ট প্রথম গোল করেন।

এরপর ৩০ মিনিটে ডিফেন্ডার মার্সেলো উইগানড দ্বিতীয় গোল করেন। ৩৯ মিনিটে গোল করে মিয়ামিকে ৩-০ গোলে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। টানা ৯ ম্যাচের গোলখরা কাটান উরুগুয়ে তারকা।

সুয়ারেজের গোল নিয়ে মিয়ামি মাচেরানো বলেন, ‘লুইস সুয়ারেজের গোলমুখে ফেরাটা আমাদের আনন্দ দিয়েছে। কারণ আমরা জানি স্ট্রাইকাররা গোল থেকেই আত্মবিশ্বাস পায়।’

হাফটাইমের ঠিক আগে এরিক ম্যাক্সিম চুপো-মোটিং একটি গোল শোধ দেন রেড বুলসের পক্ষে। তবে ৬৭ মিনিটে মেসির করা মৌসুমের নবম গোলে আবারও ব্যবধান বাড়ায় মিয়ামি (৪-১)।

এই জয়ের ফলে ইন্টার মিয়ামি পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে আসে এবং আগামী সপ্তাহে মিনেসোটা ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।

অন্যদিকে রেড বুলস (৪-৪-৩, ১৫ পয়েন্ট) এখন পর্যন্ত চলতি মৌসুমে অ্যাওয়ে ম্যাচে জয় পায়নি।

এই ম্যাচের আগে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমিফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে দুটি লেগেই হেরেছিল মিয়ামি। এতে তাদের প্রথম মহাদেশীয় শিরোপার স্বপ্ন ভেঙে যায়। দুই লেগের মাঝে মাচেরানোর দল এমএলএসেও প্রথমবারের মতো হেরেছিল এফসি ডালাসের বিপক্ষে, ৪-৩ ব্যবধানে।

ম্যাচ শেষে মাচেরানো বলেন, ‘আমি মনে করি ইতিমধ্যে অনেক হতাশা রয়েছে। সবচেয়ে বেশি হতাশ আমি নিজে, টেকনিক্যাল স্টাফ ও খেলোয়াড়রা। কারণ আমরা ফাইনালে পৌঁছাতে পারিনি। তবে আমাদের শিখতে হবে। আমি মনে করি ভবিষ্যতে ফলাফল ভিন্ন হলে সেটিই আমাদের শিক্ষা হবে।’

‘রোমও দু’দিনে তৈরি হয়নি। বাস্তবতা হলো প্রত্যাশা অনেক বেশি, আর আমি এতে সমস্যা দেখি না। তবে ক্লাবের বয়স মাত্র পাঁচ বছর। আজ আমরা এখানে এমএলএসে মনোযোগ দিতে এসেছি, শীর্ষ অবস্থানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে। এরপর আছে ক্লাব বিশ্বকাপ ও লিগস কাপ’-যোগ করেন মাচেরানো।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প