গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি, যা জানা গেল

দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার একটি চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। পরে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তেমন উন্নতি না ঘটায় তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেই হাসপাতালে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে।

এরপর চিকিৎসকদের পরামর্শে ১৯ ফেব্রুয়ারি তার সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।

অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে এসব তথ্য জানিয়েছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর। এক ফেসবুক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে অভিনেতা বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো।

সাগর আরও লেখেন, ‘আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। সবার কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাই।’

ফজলুর রহমান বাবুর অসুস্থতার খবর পেয়ে সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

  • Related Posts

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহে বিরূপ প্রভাব পড়েছে। এতে দেশেও জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বেশি পরিমাণে তেল কিনতে ফিলিং স্টেশনগুলোর সামনে ভিড় করছেন বিভিন্ন যানের…

    Continue reading
    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই ও সংকটের আশঙ্কা অতিরঞ্জিত করা হচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    প্রথমবার হোয়াইট হাউজে মেসি, ট্রাম্পকে দিলেন উপহার

    প্রথমবার হোয়াইট হাউজে মেসি, ট্রাম্পকে দিলেন উপহার

    র‍্যাপার থেকে নেপালের ভোটের মাঠে এগিয়ে: যেভাবে হলো বালেন্দ্রর উত্থান

    র‍্যাপার থেকে নেপালের ভোটের মাঠে এগিয়ে: যেভাবে হলো বালেন্দ্রর উত্থান

    শিশু যৌন নিপীড়ন মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিলো এফবিআই

    শিশু যৌন নিপীড়ন মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিলো এফবিআই

    পাট দিবসের অনুষ্ঠান উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

    পাট দিবসের অনুষ্ঠান উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

    ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ

    ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ

    পদত্যাগ না করলে আইআরজিসি কমান্ডারদের হত্যার হুমকি ট্রাম্পের

    পদত্যাগ না করলে আইআরজিসি কমান্ডারদের হত্যার হুমকি ট্রাম্পের

    উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের হামলা অব্যাহত

    উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের হামলা অব্যাহত