গায়ানায় গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নেবে রংপুর রাইডার্স

বিগ ব্যাশ, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি, যুক্তরাষ্ট্রর মেজর লিগ ক্রিকেট এবং যুক্তরাষ্ট্রের আরেক ফ্র্যাঞ্চাইজি ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছাড়াও আরও একটি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আসরে অংশ নিতে যাচ্ছেন সাকিব আল হাসান।

তবে বিপিএলে নয়, সুদুর ক্যারিবীয় দ্বীপপুঞ্জ গায়ানায় এক আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স। তেমনটা হলে, এমনিতেই সাকিব এই টুর্নামেন্টের অংশ হয়ে যাবেন।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন তথ্য। আজ আজ সোমবার বিসিবি পরিচালক পর্ষদের সভা শেষে বোর্ড প্রধান ফারুক আহমেদ মিডিয়াকে জানান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়নদের সাথে গ্লোবাল টি-টোয়েন্টি আসরে অংশ নেবে বাংলাদেশের রংপুর রাইডার্স।

বাংলাদেশের বিপিএলে চ্যাম্পিয়নতো ফরচুন বরিশাল। সেই দল নয়, সেমিতে বাদ পড়া রংপুর কেন? ফারুক আহমেদ বলেন, ‘ফরচুন বরিশালকেই প্রস্তাব দেয়া হয়েছিল; কিন্তু তারা অংশ গ্রহণে অপরাগতা প্রকাশ করায় রংপুর রাইডার্সকে মনোনীত করা হয়েছে। গায়ানায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও স্বাগতক ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নদের সাথে খেলবে বাংলাদেশের রংপুর।’

বলে রাখা ভাল, মাত্র ২ দিন আগে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম মিডিয়াকে জানিয়েছেন, তারা চান সাকিব বিপিএল খেলুক এবং রংপুর রাইডার্স সাকিবকে আগামী বিপিএলে দলে রাখতে বদ্ধ পরিকর।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের