গানের মাস্তানের আজ চলে যাওয়ার দিন

‘তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও করি প্রেমের তর্জমা’-গানের সুরে তালে প্রেমের নতুন গল্প তুলে ধরেছিলেন তিনি। নিজেকে ‘এই নষ্ট শহরে নাম না জানা যেকোনো মাস্তান’ দাবি করে প্রেয়সীর কাছে একটু আশ্রয় খুঁজেছেন তিনি। আবার প্রেমিকার দিকে অভিমান ছুঁড়ে বলেছিলেন, ‘পাগল রাগ করে চলে যাবে/ খুঁজেও পাবে না, পাগল কষ্ট চেপে চলে যাবে/ ফিরেও আসবে না’। তিনি খ্যাতিমান সংগীতশিল্পী, গীতিকার ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী। আজ ১৯ নভেম্বর নষ্ট শহর ছেড়ে সেই পাগল প্রেমিকের চলে যাওয়ার দিন।

২০০৭ সালের এই দিনে মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সঞ্জীব চৌধুরী। বাংলা ব্যান্ডসংগীতের ভুবনে তার অনুপস্থিতি এখনো গভীর শূন্যতা হয়ে আছে।

হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর জন্ম সঞ্জীব চৌধুরীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন তিনি। ছাত্রজীবনেই লেখালেখি, গান আর সংস্কৃতিচর্চায় হয়ে ওঠেন সক্রিয়। ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার কণ্ঠ ছিল তুমুল উজ্জীবনী।

বাপ্পা মজুমদারকে সঙ্গে নিয়ে ‘দলছুট’ ব্যান্ডের যাত্রা শুরু করেন তিনি। ১৯৯৭ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আহ’ প্রকাশের পর থেকেই দলছুট বাংলা ব্যান্ডসংগীতে নতুন সুরের ধারা তৈরি করে। সঞ্জীবের কণ্ঠের সরলতা, গানের কথার গভীরতা আর নিখাদ আন্তরিকতা দ্রুতই শ্রোতাদের মন জয় করে নেয়।

‘তোমার বাড়ির রঙের মেলায়’, ‘গাড়ি চলে না’, ‘তোমাকেই বলে দেব’, ‌‘এই নষ্ট শহরে নাম না জানা যেকোনো মাস্তান’- এমন আরও বহু গান আজও শ্রোতাদের আবেগ ছুঁয়ে যায়। শহরের একাকিত্ব, সম্পর্ক, হারিয়ে যাওয়া স্মৃতি ও জীবনঘন অনুভূতির গল্প তার লেখনীতে নতুন রূপ পায়।

‘আহ’ অ্যালবামের সাফল্যের পর দলছুট উপহার দেয় ‘হৃদয়পুর’ (২০০০), ‘আকাশ চুরি’ (২০০২) ও ‘জোছনা বিহার’ (২০০৭)। প্রতিটি অ্যালবামই শ্রোতার হৃদয়ে গভীর ছাপ ফেলে। ২০০৫ সালে বের হয় তার একক অ্যালবাম ‘স্বপ্নবাজি’।

কিন্তু ‘জোছনা বিহার’ প্রকাশের মাত্র কয়েক সপ্তাহ পরই ঘটে দুঃসংবাদ। ২০০৭ সালের ১৫ নভেম্বর হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন সঞ্জীব। দুই দিন চিকিৎসাধীন থাকার পর ১৯ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগে নিজের দেহ ঢাকা মেডিকেল কলেজে দান করেন।

বাংলা গানপ্রেমীরা আজও তাকে স্মরণ করে গভীর শ্রদ্ধায়। তার সুরে, কথায়, মন ভরানো নস্টালজিয়ায় তিনি বেঁচে রইবেন যুগ থেকে যুগে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর