গাজীপুরে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত

রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি জয়দেবপুর রেল জংশনে লাইনচ্যুত হয়েছে।

এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে জয়দেবপুর রেল জংশনের উত্তর পাশে স্টেশনের ঠিক আগ মুহূর্তে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে।

আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুতি হওয়ার ফলে গাজীপুর চৌরাস্তা থেকে শহরের রাজবাড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেল জংশনের সিনিয়র স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনটি হোম সিগন্যাল পার হয়ে স্টেশনে প্রবেশের মুহূর্তেই ভুল পয়েন্টের কারণে ব্রডগেজ থেকে মিটার গেজ লাইনে প্রবেশ করে। এতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।

এদিকে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচুতি হওয়ার পর স্টেশনের তিন নম্বর লাইনে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে।

স্টেশন মাস্টার আবুল খায়ের বলেন, ট্রেনটির যে বগিগুলো লাইনচ্যুত হয়নি, সেগুলোকে বিচ্ছিন্ন করে মৌচাকের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে ওই লাইনটি ক্লিয়ার হয়ে যাবে। এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হবে না।

ট্রেনটি স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!