গাজীপুরে আগুনে পুড়ল ৪ ঝুট গুদাম

গাজীপুরের পুবাইলে ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিন ঘণ্টায়র চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও চারটি গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানান, শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে হায়দাবারাদ এলাকার ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদামে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের মিজান ও আব্দুল আজিজের গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের ব্যপকতা বাড়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একযোগে অগ্নিনির্বাপণের কাজ করে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন যেন পাশের বাসা-বাড়ি এবং অন্য গুদমে ছড়িয়ে না পড়ে, সেটাকে অগ্রাধিকার দিয়ে অগ্নিনির্বাপণ কাজ করা হয়। পাশের পুকুর থেকে চারটি পাম্পের মাধ্যমে পর্যাপ্ত পানি সরবরাহ পেলেও গুদামের ভেতর ফেব্রিকসসহ ধায্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসে নির্বাপণের কাজ শুরু করি। এ ঘটনায় এখন পর্যনন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর জানা যাবে।’

  • Related Posts

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    বাংলাদেশের পিচে টি-টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য একেবারে ছোট নয়। তবে এই বাংলাদেশ সাহসী ক্রিকেটে অনেকটাই অভ্যস্ততা দেখাচ্ছে। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও জয়ে শুরু করেছে টাইগাররা। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে…

    Continue reading
    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী