গাজীপুরে অস্ত্র-মাদক ও টাকাসহ আটক ৭৪

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন কেরানিরটেক বস্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে মাদক, দেশীয় অস্ত্র ও টাকাসহ ৭৪ জনকে আটক করেছে।

সোমবার (৪ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত কেরানিরটেক বস্তিতে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,  টঙ্গী পূর্ব থানাধীন কেরানিরটেক বস্তিতে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন অপরাধে ৫৪ জন পুরুষ ও ২০ জন নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২১ লাখ টাকা, ২-৩ ভরি স্বর্ণ, ১০ কেজি গাঁজা, ২ হাজার ৫০০ ইয়াবা, ২০ বোতল মদ, ১০ বোতল ফেনসিডিল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর ৫ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। পরে আটকদের জব্দকৃত মাদক ও অস্ত্রসহ টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ৭৪ জনকে আটক করে। তাদের মধ্যে ৫৪ জন পুরুষ ও ২০ জন নারী রয়েছে। এছাড়া মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী থানায় মামলা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি