গাজা শহরের আরও গভীরে ইসরায়েলি ট্যাংক, পালাচ্ছেন বাসিন্দারা

ফিলিস্তিনি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী গাজা শহরের আরও গভীরে ট্যাংক প্রবেশ করিয়েছে। একটি শহরতলিতে বিস্ফোরকভর্তি গাড়ি ব্যবহার করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

এদিকে বিশ্বের প্রধান গণহত্যা বিষয়ক গবেষকদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস একটি প্রস্তাব পাশ করে বলেছে যে, ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে তা প্রমাণের জন্য আইনি মানদণ্ড পূরণ হয়েছে।

গাজা শহরে হামলা বা জেনোসাইড স্কলারস-এর বিবৃতি সম্পর্কে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ইসরায়েল বারবার বলে এসেছে, গাজায় তাদের কর্মকাণ্ড গণহত্যা নয়।

হামাসকে ধ্বংস এবং প্রায় দুই বছরের যুদ্ধের পর বাকি ৪৮ জন জিম্মিকে উদ্ধারের লক্ষ্যে গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইসরায়েল জোরেশোরে অভিযান চালাচ্ছে।

শেখ রাধওয়ান এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী পুরোনো সাঁজোয়া যান নিয়ে ওই জনবহুল এলাকার পূর্ব অংশে প্রবেশ করে এবং দূর থেকে সেগুলোতে বিস্ফোরণ ঘটায়। এতে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায় এবং আরও পরিবারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়।

গাজা শহরের ওপর ফেলা লিফলেটে ইসরায়েলের সেনাবাহিনী বাসিন্দাদের অবিলম্বে দক্ষিণে চলে যেতে বলেছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম দিকে আক্রমণ বাড়াতে চায়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!