গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন করলো ইসরায়েল সরকার

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় চলমান সংঘাতের অবসান ঘটাতে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন করেছে ইসরায়েল সরকার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে বলে সংবাদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) সকালে পার্লামেন্টারি ভোটে চুক্তিটি অনুমোদনের পর ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক ৪৮ ইসরায়েলিকে মুক্তি দেওয়া হবে, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, সরকার এখনই সব জিম্মির মুক্তির কাঠামো তথা জীবিত ও মৃত উভয়ের — অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে এ চুক্তির অনুমোদন দিয়েছে ইসরাইয়েল সরকার। এর ফলে ইসরায়েলকে নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত সেনা প্রত্যাহার করতে হবে বলে উল্লেখ রয়েছে।

ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান বলেন, বন্দি বিনিময়ের অংশ হিসেবে ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা নেই। তিনি আরও জানান, ইসরায়েল সেনা প্রত্যাহারের পরও গাজার অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণে রাখা হবে।

অন্যদিকে ট্রাম্প বৃহস্পতিবার (৯ অক্টোবর) বলেন, গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি সোমবার বা মঙ্গলবার হতে পারে এবং তিনি নিজে মিশরে যুদ্ধবিরতি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান।

ট্রাম্প আরও জানান, দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্র করা এবং ইসরায়েলি বাহিনীর আরও কিছু এলাকা থেকে সরে যাওয়া অন্তর্ভুক্ত থাকবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর