গাজাজুড়ে ইসরাইলের হামলায় নিহত ৭০

গাজায় হামলা জোরদার করেছে ইসরাইল। ভোররাত থেকে চালানো এ হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসার্মীরা।

এর মধ্যে কেবল উত্তর গাজাতেই ভারি বোমাবর্ষণে অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে আল-জাজিরা।

বিবিসি বলছে, উত্তর গাজার জাবালিয়া শহর এবং শরণার্থী শিবিরে হামলা হয়েছে। সেখানকার ইন্দোনেশীয় হাসপাতাল জানায়, নিহতদের মধ্যে আছে ২২ জন শিশু ও ১৫ জন নারী।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হামলাস্থলের মেঝেতে লাশের স্তুপ পড়ে থাকতে দেখা গেছে।

ইসরাইলের সেনাবাহিনী বলছে, তারা গাজায় সাধারণ মানুষের ওপর এ হামলার খবর খতিয়ে দেখছে। মঙ্গলবার রাতে হামলা চালানোর আগে জাবালিয়াসহ আশেপাশের এলাকাগুলোতে অধিবাসীদের সতর্ক করা হয়েছিল বলেও তারা দাবি করেছে।

ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠী ইসরাইলে রকেট হামলা চালানোর জবাবে উত্তর গাজায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক প্রধান টম ফ্লেচার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদেরকে গাজায় ‘গণহত্যা ঠেকাতে’ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোর পর ইসরাইল এ হামলা চালাল।

মঙ্গলবার নিউ ইয়র্কে একটি বৈঠকে টম ফ্লেচার ইসরাইলের বিরুদ্ধে গাজায় সাধারণ মানুষজনদের জন্য ইচ্ছাকৃত এবং নির্লজ্জভাবে অমানবিক পরিস্থিতি সৃষ্টির অভিযোগ করেছেন।

তিনি ইসরাইলকে গাজায় ১০ সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। ইসরাইল এবং যুক্তরাষ্ট্র গাজায় মানবিক ত্রাণ বিতরণের বিষয়টি দেখভালের যে পরিকল্পনা করেছে তার সমালোচনা করেন ফ্লেচার।

রাশিয়া, চীন এবং যুক্তরাজ্যও গাজায় ইসরাইল-যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করে অবরোধ তুলে নেওয়ার ডাক দিয়েছে।

তবে জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করতে বিদেশি ত্রাণ কার্যক্রমকে কাজে লাগানো হচ্ছে।

  • Related Posts

    উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে সাই পল্লবী

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার হিন্দি উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। তার প্রথম হিন্দি সিনেমা ‘এক দিন’ মুক্তির অপেক্ষায় থাকলেও, সিনেমার প্রচারণা অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে…

    Continue reading
    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট – ২০ এর বার্ষিক কনভেনশন ২০২৬ সম্পন্ন

    গত ১৫ ই এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এম ডি–২০ এর বার্ষিক কনভেনশন নিউইয়র্কের অদুরে ঐতিহাসিক শহর সিরাকুজ এ সম্পন্ন হয়ে গেলো। নিউইয়র্ক মাল্টিপলডিস্ট্রিক্ট ২০ এর অধীনে…

    Continue reading

    উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে সাই পল্লবী

    উচ্চারণ নিয়ে সমালোচনার মুখে সাই পল্লবী

    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট – ২০ এর বার্ষিক কনভেনশন ২০২৬ সম্পন্ন

    লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট – ২০ এর বার্ষিক কনভেনশন ২০২৬ সম্পন্ন

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন