খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা, দিনাজপুরে নেতাকর্মীদের আনন্দ মিছিল

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় বিজয় মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় বিশেষ মোনাজাত করা হয়।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন।

এর মধ্যে দিনাজপুর ৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করা হয়। এরপরেই জেল রোডের দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এ সময় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করতে থাকে।

পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপির কার্যালয়ের পাশে ইনস্টিটিউট মাঠে আতশবাজির ফোটানো হয়।

মিছিলের আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, আমি এই ঘোষণায় অত্যন্ত আনন্দিত। দেশ নেত্রী এই আসন থেকে নির্বাচিত হলে আমাদের সম্মান বৃদ্ধি পাবে। তিনি সবাইকে সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ বলেন, বিএনপিসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নেত্রীর পক্ষে কাজ করবো ও বিপুল ভোটের ব্যবধানে তাকে বিজয়ী করে নিয়ে আসবো।

জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন বলেন, বিএনপিসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটাই দাবি ছিল যে, বেগম খালেদা জিয়া এই আসনে নির্বাচন করবেন। আমাদের সেই আশা পূরণ হয়েছে। বিএনপির সব নেতাকর্মী ও জনগণ এক সঙ্গে কাজ করবে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স