খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে গ্রিস-বাংলাদেশ বৈঠক

গ্রিসের কৃষি উন্নয়ন ও খাদ্যবিষয়ক উপমন্ত্রী দিয়োনিসিস স্তামেনিতিসের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার বৈঠক হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে উপমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশ কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করে।

আলোচনায় মূলত খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি ও কৃষি ব্যবস্থার প্রযুক্তিগত আধুনিকায়নকে কেন্দ্র করে বাণিজ্যিক ও কারিগরি সম্পর্ক শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

দুই দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথ কার্যক্রম, প্রযুক্তি ও জ্ঞানের আদান-প্রদান এবং কৃষি সংশ্লিষ্ট আন্তর্জাতিক মেলা ও ফোরামে একসঙ্গে অংশগ্রহণের বিষয়েও প্রস্তাব উপস্থাপিত হয়। এ ছাড়াও মানবসম্পদ খাতে সহযোগিতার সম্ভাবনা আলোচনায় উঠে আসে।

বৈঠকে দুই দেশের মধ্যে কৃষি ও খাদ্য খাতে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তোলার জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি, এই লক্ষ্য অর্জনে ভবিষ্যতে গঠনমূলক পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও উভয় পক্ষ একমত পোষণ করে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!