খাগড়াছড়ির ৩ সীমান্ত দিয়ে ৮০ জনকে পুশ ইন করেছে বিএসএফ

খাগড়াছড়ির কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে এখন পর্যন্ত ৮০ জন ভারতীয় নাগরিককে পুশ ইন  করানোর খবর পাওয়া গেছে। যাদের অধিকাংশ গুজরাটের বাসিন্দা।তাদের বাংলাদেশি নাগরিক আখ্যা দিয়ে বাংলাদেশে পুশ ইন করানো হচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

পুশ ইন করা অধিকাংশ ভারতীয় নাগরিক গুজরাট রাজ্যের বাসিন্দা। তারা মুসলমান। প্রত্যেকে গুজরাটি এবং বাংলা ভাষায় কথা বলতে পারেন।  

বুধবার (০৭ মে) ভোরে তাদের জেলার মাটিরাঙ্গা ও পানছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করানো হয়েছে। এখনও সাংবাদিকরা ভারতীয় নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেনি। তবে স্থানীয় আশ্রয়দাতা ও বাসিন্দাদের সঙ্গে কথা হয়েছে।

তাদের দেওয়া তথ্যমতে, ভারতীয় নাগরিকদের প্রথমে গুজরাট থেকে প্লেনে করে আগরতলা বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে গাড়িতে করে ত্রিপুরা সীমান্ত দিয়ে কয়েকভাগে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) ভোরে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার পার করিয়ে তাদের ছেড়ে দেয়। এরমধ্যে মাটিরাঙ্গার দক্ষিণ শান্তিপুরে সাবেক ইউপি সদস্য মৃত আবুল হোসেনের বাসায় ২৭জন ভারতীয় নাগরিক আশ্রয় নিয়েছেন।

স্থানীয় দোকানদার মো. আবুল হাসেম বলেন, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় শিশু নারীসহ ভারতীয় নাগরিকদের দেখতে পাই। সবাই আতঙ্কগ্রস্ত এবং ক্ষুধার্ত ছিল। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারি। পরে আরও কয়েকজনের সহযোগিতায় তাদের খাবারের ব্যবস্থা করি এবং বিজিবি ক্যাম্পে খবর দেওয়া হয়।  

পুশ ইন হওয়াদের বরাত দিয়ে তিনি আরও জানান, আরও শতাধিক ভারতীয় নাগরিক ছিল তাদেরও বাংলাদেশ সীমান্ত দিয়ে ছেড়ে দেওয়া হতে পারে বলেও তারা জানিয়েছে।

এদিকে বিকেলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলমসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা পুশ ইনকারীদের সঙ্গে দেখা করে কথা বলেছেন। মানবিক দিক বিবেচনা করে আপাতত তাদের স্থানীয় দুইজনের বাড়িতে থাকতে দেওয়া হয়েছে।  

সবশেষ তথ্য অনুযায়ী মাটিরাঙ্গা উপজেলার দক্ষিণ শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, তাইন্দং-এর আচালং সীমান্তে ২৩ জন এবং পানছড়ি উপজেলার রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশ ইন করানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তাদের অধিকাংশ নারী এবং শিশু।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের ভারপ্রাপ্ত দায়িত্বরত কর্মকর্তা স্থানীয় সরকার উপ পরিচালক নাজমুন আরা সুলতানা জানান, রাত আটটা পর্যন্ত খাগড়াছড়ি জেলায় সর্বমোট ৮০ জনের মতো পুশ ইন করানোর তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, পুশ ইনের বিষয়ে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিজিবি। তবে বর্তমানে পুশইনকারীদের মানবিক সহযোগিতা হিসেবে খাবারের ব্যবস্থা করছে জেলা প্রশাসন।  

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!