খাগড়াছড়িতে স্বাভাবিক হয়ে উঠছে জনজীবন

আতঙ্ক ও উৎকণ্ঠা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। এরই মধ্যে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার ‘সিএইচটি ব্লকেড’ শেষ হয়েছে। ফলে সড়কে বেড়েছে যানচলাচল। সোমবার (২৩ সেপ্টেম্বর) খাগড়াছড়ি শহরে পাহাড়ি-বাঙালির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবাই যে যার কাজে বের হয়েছেন। অবরোধ ঘিরে জেলার কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

পাহাড়ের অধিবাসীরা মনে করেন, পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে আস্থার সঙ্কট ও আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে খাগড়াছড়ি শহর। অবসান হবে সংঘাত-সহিংসতার।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, অবরোধের শেষ দিন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

এর আগে খাগড়াছড়ির নিউজিল্যান্ড এলাকায় বাঙালি যুবক মো. মামুন হত্যার পর বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে। কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল বের হলে লারমা স্কয়ারে বাধা দেওয়া হয়। এতে পাহাড়ি-বাঙালির মধ্যে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এসময় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায় দীঘিনালার লারমা স্কয়ারের শতাধিক দোকানপাট ও বসতবাড়ি। পরবর্তীতে সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো খাগড়াছড়ি। এমনকি পাশের জেলা রাঙ্গামাটিতেও সংঘর্ষ হয়।

সবশেষ সহিংসতায় খাগড়াছড়িতে তিনজনের প্রাণহানি ঘটে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে খাগড়াছড়ির বিভিন্ন জনপদে। তবে সেই আতঙ্ক কেটে এখন স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের