খনিজ চুক্তি করতে রাজি হলো যুক্তরাষ্ট্র-ইউক্রেন

যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি খসড়া খনিজ চুক্তিতে একমত হয়েছে। মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

খসড়া চুক্তির বিষয়বস্তুর সাথে পরিচিত একটি সূত্র জানায়, খসড়া চুক্তিটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নিরাপত্তা গ্যারান্টি দেয়া হয়নি তবে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন মুক্ত, সার্বভৌম এবং নিরাপদ থাকুক।

চুক্তির সাথে পরিচিত আরেকটি সূত্র জানিয়েছে, ওয়াশিংটন এবং কিয়েভের মধ্যে ভবিষ্যতের অস্ত্রের চালান নিয়ে এখনও আলোচনা চলছে।

এদিকে ট্রাম্প সাংবাদিকদের জানান, এই চুক্তিটি সই করতে আগামী শুক্রবার ওয়াশিংটনে আসবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  

গত সপ্তাহে দুই নেতার মধ্যে তীব্র বাগযুদ্ধের পর চুক্তির খসড়া করতে রাজি হলেন ট্রাম্প এবং জেলেনস্কি।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তিকে কিয়েভকে দেয়া ওয়াশিংটনের কোটি কোটি ডলার সাহায্যের প্রতিদান হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, সংঘাত শেষ করার জন্য চুক্তি কার্যকর হলে ইউক্রেনে শান্তিরক্ষী সেনার প্রয়োজন হবে।

তবে তিন বছর আগে ইউক্রেনে আক্রমণ শুরু করা মস্কো, ন্যাটো বাহিনীর কোনো সদস্য মোতায়েনের কথা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

এ বিষয়ে  কয়েকটি ইউরোপীয় দেশ বলেছে যে তারা ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ইচ্ছুক। কিন্তু সোমবার ট্রাম্প বলেন মস্কো এই ধরনের শান্তিরক্ষীদের গ্রহণ করবে, কিন্তু মঙ্গলবার ক্রেমলিন তা অস্বীকার করে।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষ করতে ট্রাম্পের তাড়াহুড়ো এবং মস্কোর প্রতি তার ঝোঁক ভবিষ্যতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। যা ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভূ-রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন করতে পারে।

এর আগে যুদ্ধকালীন সাহায্য করার জন্য ওয়াশিংটনকে পরিশোধে ইউক্রেন থেকে ৫০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই দাবি প্রত্যাখ্যান করেন জেলেনস্কি। বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টি দেয়নি।

এছাড়া খনিজ নিয়ে চুক্তি না করলে দেশটিতে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বন্ধ করার হুমকিও দেয় যুক্তরাষ্ট্র।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর