ক্ষমা চেয়েও মাফ পাচ্ছেন না রডিগার!

এক কোপা দেল রের ফাইনাল নিয়ে ঘটে গেলো কতই না ঘটনা। খেলা শুরুর আগে রেফারি নিয়ে অভিযোগ তুলেছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষমেষ ফাইনাল ম্যাচে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরেছে রিয়াল। ম্যাচের এক পর্যায়ে রেফারির ওপর ক্ষিপ্ত হন অ্যান্তনিও রুডিগার। রেফারি বুরগোসের দিকে একটি বস্তু ছুড়ে মারেন এই ফরাসি ফুটবলার। জানা গেছে, সেই বস্তুটি ছিলো বরফের টুকরো।

রেফারির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্য লাল কার্ড দেখেন রুডিগার। এছাড়া ম্যাচ শেষে লুকাস ভাসকেজ এবং জুড বেলিংহ্যামকেও লাল কার্ড দেখান রেফারি। তবে এমন আচরণের জন্য বড় ধরনের শাস্তি পেতে পারেন রুডিগার। সেটি আঁচ করতে পেরেই হয়তো ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার।   

নিয়ম অনুযায়ী, এমন ঘটনার জন্য ৪ থেকে ১২ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন রুডিগার। এছাড়া যদি শৃঙ্খলা কমিটি রেফারির বিরুদ্ধে আক্রমণ বলে মনে করে, তাহলে এক বছর বছর পর্যন্ত বরখাস্ত হতে পারেন এই ফুটবলার। 

তবে তার এমন আচরণের জন্য ক্ষমা চেয়েছেন রুডিগার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘গত রাতে আমার আচরণের জন্য কোনও অজুহাত নেই। তার জন্য আমি খুবই দুঃখিত।’ 

তিনি আরও লিখেছেন, ‘দ্বিতীয়ার্ধ থেকে আমরা খুব ভালো খেলেছিলাম। ১১১ মিনিটের পর আমি দলকে আর সহযোগিতা করতে পারিনি। এবং শেষ বাঁশি বাজার আগে আমি একটি ভুল করে বসি। রেফারি এবং গত রাতে যাদের হতাশ করেছি, তার জন্য আবারও দুঃখিত।’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আনচেলত্তি কারও সম্পর্কে তেমন কিছু বলেননি। তবে তিনি বলেছেন যে, অতিরিক্ত সময়ে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে রুডিগারকে মাঠ থেকে তুলে নেয়া হয়েছিল। 

১০১ অনুচ্ছেদ অনুযায়ী যদি রুডিগারকে শাস্তি দেওয়া হয়, তাহলে ৪ থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন তিনি। এই ধারায় রেফারিদের প্রতি ‘হালকা সহিংসতার’ কথা বলা হয়েছে। সেক্ষেত্রে স্পেনের ঘরোয়া ফুটবলের বাকি মৌসুমে হয়তো তাকে আর পাবে না রিয়াল মাদ্রিদ। লা লিগায় এখনও বাকি পাঁচ রাউন্ড আছে। 

তবে তার এমন আচরণ যদি আরও গুরুতর হিসেবে বিবেচিত হয়, তাহলে ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী ৩ থেকে ৬ মাস পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে। এই ধারায় রেফারিকে ‘শারীরিক আক্রমণের’ কথা বলা হয়েছে। এবং এটা যদি আরও গুরুতর মনে করা হয়, তাহলে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন রুডিগার।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট