ক্লাব বিশ্বকাপ আত্মঘাতী গোলে কপাল পুড়লো পালমেইরাসের, শেষ চারে চেলসি

রাতেই আল হিলালকে ২-১ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। শনিবার সকালে শেষ চারে ওঠার সব সম্ভাবনাই তৈরি করেছিল আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসও। কিন্তু ভাগ্যের কাছেই শেষ পর্যন্ত হেরে গেছে ক্লাবটি।

শেষ মুহূর্তে আত্মঘাতী গোল হজম করে চেলসির কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে পালমেইরাস। এতে সেমিফাইনালে চলে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি।

ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত ১-১ সমতায় লড়াই করছিল দুই দল। তখন হয়তো পালমেইরাস কল্পনাও করেনি তাদেরকে এভাবে হারতে হবে, মুহূর্তের মধ্যেই সবকিছু প্রতিকূলে চলে যাবে, মাথা ওপরে সম্ভাবনাময় আলো ধপ করে নিভে যাবে।

৮৩ মিনিটে মালো গুস্তোর একটি ক্রস পালমেইরাসের ডিফেন্ডার ব্রুনো ফুকসের গায়ে লেগে ঘুরে যায়। সেই বল গোলরক্ষক উইভারটনের পিঠে লেগে ঢুকে যায় নিজেদের জালে। পালমেইরাসের আত্মঘাতী গোলটিই পরিণত হয় চেলসির জয়সূচক গোলে। অর্থাৎ ব্রাজিলিয়ান ক্লাবকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রাখে চেলসি।

এর আগে ম্যাচের শুরু থেকেই চেলসি আক্রমণে প্রাধান্য রাখলেও ফিনিশিংয়ে ছিল অসতর্কতা। তবে ১৬ মিনিটে কোল পালমারের দুর্দান্ত গোল ব্লুজদের প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে রাখে।

বিরতির পর পালমেইরাস ঘুরে দাঁড়ায়। ৫৩ মিনিটে কিশোর উইঙ্গার এস্তেভাও, যিনি শিগগিরই চেলসিতে যোগ দিচ্ছেন, দুর্দান্ত এক কোনাকুনি শটে সমতা ফেরান।

সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে চেলসি, ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে আগামী মঙ্গলবার।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের