ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পো কাউন্টিতে ছড়িয়ে পড়া একটি বিশাল দাবানলে এখন পর্যন্ত ৭০ হাজার ৮০০ একর এলাকাজুড়ে পুড়ে গেছে।

‘মাদ্রে ফায়ার’ নামে পরিচিত এই দাবানলটি বুধবার শুরু হয় এবং এটি এ বছর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানলে পরিণত হয়েছে।

ক্যাল ফায়ার জানিয়েছে, দাবানল নেভাতে ৬০০-এর বেশি কর্মী ও ৪০টি অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। দুই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, এবং আগুনে অনেক বাড়িঘর হুমকির মুখে।

এটি এমন সময় ঘটছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু বিপর্যয় মোকাবিলায় কাজ করা ফেডারেল সংস্থাগুলোতে বাজেট ও জনবল কমানোর ঘোষণা দিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম শুক্রবার জানিয়েছেন, শুধু গত ২৪ ঘণ্টায় ১৫ স্থানে নতুন করে আগুন লাগার ঘটনা ঘটেছে। তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, ট্রাম্পকে এখনই জেগে উঠতে হবে এবং এসব গ্রামীণ অঞ্চলে ফেডারেল দমকল ও ভূমি ব্যবস্থাপনা টিমগুলোর জন্য অর্থ বরাদ্দ দিতে হবে।

তিনি আরও বলেন, ট্রাম্পের অযোগ্যতা এখন জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

গভর্নরের প্রেস অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, মাদ্রে ফায়ার এখনো জনবসতি থেকে দূরে একটি বিচ্ছিন্ন অঞ্চলে সীমাবদ্ধ রয়েছে, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

গত জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে ৩০ জন নিহত হওয়ার পর থেকে ক্যালিফোর্নিয়া একাধিক বড় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সামনের গ্রীষ্মে আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

জলবায়ু বিশেষজ্ঞ ড্যানিয়েল সোয়েইন বলেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এ বছর অস্বাভাবিক শুষ্ক শীত ও বসন্ত দেখা গেছে, ফলে আগাছা ও গাছপালা এরই মধ্যে শুকিয়ে গেছে, যা আগুনের ঝুঁকি আরও বাড়াচ্ছে।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ