ক্যারিয়ারে সবচেয়ে বাজেভাবে হারলেন নেইমার

২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। ইনজুরির কারণে ওই ম্যাচ খেলেননি নেইমার। গতকাল রোববার তার ক্লাব সান্তোস হেরেছে ৬-০ ব্যবধানে। কিন্তু এবার মাঠে থেকে চোখের সামনে দলের নির্মম হার দেখতে হলো নেইমারকে।

এদিন ব্রাজিলিয়ান সেরি আ লিগে ভাস্কো দা গামা ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেইমারের সান্তোসকে। জোড়া গোল করেছেন ফিলিপে কোতিনহো।

জুনে সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করা নেইমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হার দেখেছেন এদিন। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিল সুপারস্টার। মাঠেই ক্লাব স্টাফদের একজন তাকে সান্ত্বনা দেন। তবে নেইমারের কান্না যেন থামছেই না। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

ভাস্কো দা গামা গোল উৎসব শুরু করে ১৮ মিনিটে। লুকাস পিটন ভাস্কোকে এগিয়ে দেন। প্রথমার্ধে একটি গোলই পায় ভাস্কো। কিন্তু দ্বিতীয়ার্ধে সান্তোসের রক্ষণ দুমড়ে মুচড়ে ফেলে ক্লাবটি, একে একে করে পাঁচটি গোল।

লিভারপুল ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড কৌতিনহো চলতি মৌসুমেই ভাস্কোতে যোগ দিয়েছেন। জাতীয় দলে নেইমারের এই সতীর্থ দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন। ৫৪ ও ৬২ মিনিটে গোল করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। তার আগে ৫২ মিনিটে এক গোল করেন ডেভিড। এতে ৪-০ গোলে এগিয়ে যায় ভাস্কো।

এছাড়া ৬০ মিনিটে রায়ান রোচা পেনাল্টি থেকে গোল করে ভাস্কোকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৬৮ মিনিটে দানিলো নেভেস ভাস্কোর গোল উৎসবে যোগ দেওয়ায় অবিশ্বাস্যভাবে স্কোরলাইন দাঁড়ায় ৬-০ তে।

এই জয়ে ভাস্কো অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে। বর্তমানে টেবিলের ১৫তম স্থানে থাকা সান্তোসের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের