‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ হচ্ছেন কার্তিক আরিয়ান

বলিউডে এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। বেশ কিছু সিনেমায় অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। বিশেষ করে রোমান্টিক ও গ্ল্যামারাস চরিত্রে তিনি অনবদ্য। ক্রেজও যেমন তৈরি করে নিয়েছেন তেমনি পেয়েছেন বোদ্ধাদের প্রশংসাও।

বর্তমানে কার্তিকের হাতে রয়েছে দুটি ছবি। সেগুলো ২০২৬ সালে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। এগুলো হলো সামীর বিধবান পরিচালিত ‘তু মেরি মেইন তেরা মেইন তেরা তু মেরি’ এবং অনুরাগ বসু পরিচালিত একটি অঘোষিত প্রেমকাহিনি। এই দুটি ছবির শুটিং শেষে তিনি শুরু করবেন মৃগদীপ সিং লাম্বা পরিচালিত ‘নাগজিলা’ ছবির কাজ।

তবে এর ভিড়ে এলো চমকপ্রদ এক খবর। ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ হয়ে পর্দায় আসতে চলেছেন কার্তিক। ছবিটি নির্মাণ করবেন জনপ্রিয় পরিচালক শিমিত আমিন। তিনি ‘আব টক ছপ্পন’, ‘চক দে ইন্ডিয়া’ ও ‘রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার’ এর মতো সফল ছবির নির্মাতা।

বিশ্বস্ত সূত্রের খবর, গত এক বছর ধরে কার্তিক আর শিমিত নানা বিষয়ে আলোচনা করে চলেছেন ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবির জন্য। এর গল্পও রেডি। সেটি বেশ পছন্দ হয়েছে কার্তিকের। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথমার্ধে এই ছবি শুটিং করার পরিকল্পনা করছেন পরিচালক।

‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ছবিতে কার্তিক আরিয়ান একজন বিমান বাহিনী পাইলটের চরিত্রে অভিনয় করবেন। ছবির পটভূমি সত্য ঘটনাকে কেন্দ্র করে গড়া হয়েছে। নির্মাতারা মার্চ থেকে জুলাইয়ের মধ্যে মরক্কো ও ভারতের বিভিন্ন স্থানে শুটিং সম্পন্ন করার পরিকল্পনা করছেন। ইতোমধ্যে মরক্কোয় লোকেশন দেখার কাজ শেষ হয়েছে।

এই ছবিটি ২০২৭ সালের প্রথমার্ধে বড় পর্দায় মুক্তি পাবে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের