ক্যাটরিনা কাইফ কি অসুস্থ

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ডান হাতের কনুইয়ের ওপরে লাগানো একটি কালো প্যাঁচ। কোনোভাবেই তা সাজের অঙ্গ নয়। ওয়াকিফহাল মহলের বুঝতে দেরি হয়নি, এটি কোনো স্বাস্থ্যসংক্রান্ত প্যাঁচ।

তাহলে ক্যাটরিনা কাইফ কি অসুস্থ? এমন প্রশ্ন ঘুরছে ভক্ত-অনুরাগীদের মনে। গত কয়েক মাসে বারবার শিরোনামে এসেছেন নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে। শেষ পর্যন্ত তা জানা গেল, এটি গুজব মাত্র। 

কিন্তু দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন ক্যাটরিনা। বিদেশেই দিন কাটাচ্ছিলেন পরিবারের সঙ্গে। ফের প্রশ্ন উঠল তার স্বাস্থ্য নিয়ে। শুক্রবার ক্যাটরিনাকে মুম্বাইয়ের কলিনা বিমানবন্দরে দেখা যায়। পরনে ফুলছাপ সিল্কের শাড়ি, কানে বড় ঝুমকা, কপালে ছোট্ট টিপে তাকে লাগছিল অসাধারণ সুন্দর। কিন্তু এরই মধ্যে নেটিজেনরা লক্ষ করে দেখেন— ক্যাটরিনার ডান হাতের কনুইয়ের ওপরে লাগানো একটি কালো প্যাঁচ। কোনোভাবেই তা সাজের অঙ্গ নয়। ওয়াকিফহাল মহলের বুঝতে দেরি হয়নি, এটি কোনো স্বাস্থ্যসংক্রান্ত প্যাঁচ।

সামাজিকমাধ্যমে শুরু হয় লেখালিখি। প্রশ্ন ওঠে— তাহলে কি ক্যাটরিনা কাইফ অসুস্থ? এক নেটিজেন লিখেছেন—এটি ডায়াবেটিস প্যাঁচ। ক্যাটরিনা ঠিক আছেন তো? সাধারণত ডায়াবেটিসে আক্রান্তরা এ ধরনের প্যাঁচ ব্যবহার করেন। ত্বকের সঙ্গে লেগে থাকা এই ছোট্ট যন্ত্রাংশ, ডায়াবেটিসসংক্রান্ত তথ্যের জোগান দেয়। কখনো কোনো সমস্যা হলেই যাতে দ্রুত পদক্ষেপ দেওয়া যায়। তা ছাড়া যারা ইনসুলিন ব্যবহার করেন, তাদেরও সুবিধা হয় এই প্যাঁচ থাকলে।

পরে ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে, ওটি সত্যিই স্বাস্থ্যসংক্রান্ত প্যাঁচ। নিজের শারীরিক সুস্থতার বিষয়ে বরাবরই সচেতন ক্যাটরিনা। হার্ট রেট, ক্যালোরি কাউন্ট, স্লিপ প্যাটার্নের ওপর নজর রাখার জন্যই তিনি এই গ্যাজেট ব্যবহার করেছেন বলে মনে করা হচ্ছে। যদিও দীর্ঘদিন পর্দায় বা কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি বলেই অনেকে সন্দেহ করছেন— হয়তো কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। 

গত জানুয়ারি মাসে ক্যাটরিনাকে দেখা গিয়েছিল ‘মেরি ক্রিসমাস’ ছবিতে বিজয় সেতুপতির সঙ্গে। তার পর থেকে আর কোনো খোঁজ ছিল না এ অভিনেত্রীর। তিনি লন্ডনে ছিলেন বলে জানা যায়। শেষ পর্যন্ত জুলাই মাসে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে তার দেখা মেলে। এর পর তাকে দেখা যাবে ‘জি লে জারা’ এবং ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের