কোরিয়া বাংলা প্রেস ক্লাবের কমিটি গঠন

বাংলাদেশি সংবাদকর্মীদের নিয়ে গঠিত কোরিয়া বাংলা প্রেস ক্লাবের ২০২৫ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী সিউলের স্থানীয় একটি হোটেলে কোরিয়া-বাংলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যদের সংখ্যাগরিষ্ঠতায় প্রত্যক্ষ ভোটে সময় টেলিভিশনের দক্ষিণ কোরিয়া প্রতিনিধি মোহাম্মদ হানিফ সভাপতি এবং সংবাদ প্রতিদিনের প্রতিনিধি সালেহ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পরে সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রেস ক্লাবের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. কামরুল হাসান (চেয়ারম্যান, বাংলাদেশ কমিউনিটি স্কুল, কোরিয়া)।

প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ইজাজ (চ্যানেল টোয়েন্টিফোর), দপ্তর সম্পাদক রনি জামান (জাগো নিউজ) অর্থ সম্পাদক আল আমিন মৃধা (বাংলা ভিশন), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম. এ. মাহবুব (সম্পাদক, চাঁপাই নিউজ ডটকম)। এছাড়াও সাধারণ সদস্যরা হলেন, আমিনুল মোগল, মীর সজল, ফারুক হোসাইন, ইঞ্জিনিয়ার এম মনির হোসেন, যায়েদ হোসেন, এফ কে মিরাজ।

এ সময় সভাপতি বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের একঝাঁক তরুণ সাংবাদিক ও লেখকদের নিয়ে নতুন স্বপ্ন দেখছি আমরা। আমাদের অঙ্গিকার ‘সত্য ও ন্যায়ের পথে অবিচল আস্থায় পথচলা। সাংবাদিকতাকে কোরিয়ার বুকে আরও দৃঢ় করার প্রত্যয় নিয়ে কাজ করে যাবো। এই কোরিয়া বাংলা প্রেস ক্লাব এগিয়ে যাবে বহুদূর।

সাধারণ সম্পাদক বলেন, আমি কোরিয়া বাংলা প্রেস ক্লাবের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর কোরিয়া বাংলা প্রেস ক্লাব সুন্দরভাবে এগিয়ে নিতে আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।

প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সব সদস্যদের মতামতে কোরিয়া বাংলা প্রেস ক্লাবের সাংবিধানিক কাঠামোর আলোকে কমিটির দুই বছরের মেয়াদ ২০২৫ সাল থেকে এক বছর করার সিদ্ধান্ত হয়। বাংলাদেশি অভিবাসী সাংবাদিকদের নিয়ে কোরিয়া বাংলা প্রেস ক্লাবের ২০২১ সালের ১৭ অক্টোবর থেকে এর যাত্রা শুরু হয়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর