কোরিয়ায় আরও কর্মী ও শিক্ষার্থী পাঠাতে কাজ করছে সরকার: রাষ্ট্রদূত

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল বলেছেন, প্রবাসীদের কল্যাণ ও কনসুলার সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং সিউলস্থ দূতাবাস নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি, কোরিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীর আগমন নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

শনিবার (৮ নভেম্বর) বুসান ও গিয়ংনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গিয়ংনামের গিমহে শহরে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে স্থানীয় মেয়র অফিসের এক প্রতিনিধি স্বাগত জানান।

সভায় প্রবাসী কমিউনিটি নেতা, ইপিএস কর্মী, ই-৭ ভিসাধারী কর্মী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

রাষ্ট্রদূত তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কিছু উদ্বেগজনক বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের কথাও তুলে ধরেন।

প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন, সমস্যার সম্মুখীন হলে তারা যেন দ্বিধা না করে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।

একই সঙ্গে তিনি কোরিয়ায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. নাজমুল হক উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে রাষ্ট্রদূত স্থানীয় প্রবাসীদের উদ্যোগে পরিচালিত একটি মসজিদ পরিদর্শন করেন।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি