কুষ্টিয়ায় ড্রাম ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে এসআইসহ দুইজন নিহত 

 কুষ্টিয়ার কুমারখালীতে ড্রাম ট্রাক ও যাত্রীবাহী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে শহিদুল ইসলাম ও মনির হোসেন নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কালুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসেন।

আহতরা হলেন- কুমারখালী উপজেলার শিলাইদহের আসাদুল ইসলাম (৬০), চর চাপড়া গ্রামের আরমান আলী (৬০) ও তার স্ত্রী মালেকা খাতুন (৪৫), শেরকান্দি গ্রামের হাসেন আলী (৬০), খোকসা উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের মমতাজ বেগম (৪০), ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের রুহুল (১৯) ও রিয়াজুল (৩০)। এরা সবাই মাহেন্দ্রের যাত্রী ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বুধবার বিকেল ৩টার সময় কুষ্টিয়া থেকে আটজন যাত্রী নিয়ে ছেড়ে আসা খোকসাগামী একটি মাহেন্দ্র কালুর মোড় এলাকায় পৌঁছালে রাজবাড়ী থেকে আসা একটি ড্রাম ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ নয়জনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম ও মনির হোসেন নামের দুইজন মারা যান। ঘাতক ট্রাক ও মাহেন্দ্র গাড়িটি জব্দ করা হয়েছে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের