কুয়েত-ঢাকা রুটে ফ্লাইট সংকট, ভোগান্তিতে প্রবাসীরা

ঈদ উপলক্ষে কুয়েত-ঢাকা সরাসরি রুটে তীব্র ফ্লাইট সংকট দেখা দিয়েছে। অস্বাভাবিকভাবে টিকিটের মূল্যও। এর ফলে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

এ অবস্থায় অনেকেই দুবাই, দোহা ও সৌদি আরব হয়ে ট্রানজিটে যাতায়াত করছেন। সংকট নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। 

কুয়েতে বসবাসরত প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশির জন্য ঈদ মানে শুধুই উৎসব নয়, বরং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর অপার সুযোগ।

দেশে ফেরার এই ঐতিহ্য যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসীদের কাছে। একদিকে ফ্লাইটের সংকট অন্যদিকে টিকিটের দাম দ্বিগুণেরও বেশি। আগে ৭০-৮০ দিনারে টিকিট মিললেও এখন লাগছে ২০০ দিনারেরও বেশি।

আগে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করলেও এখন তা কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, হজ মৌসুমকে কেন্দ্র করে বিমান বাংলাদেশের কিছু ফ্লাইট ও স্থগিত রয়েছে।

তাই ঈদের আগে টিকিটের বিপুল চাহিদা থাকলেও সরবরাহ কম। এ অবস্থায় অনেকেই দুবাই, দোহা ও সৌদি আরব হয়ে ট্রানজিটে যাতায়াত করছেন। এতে সময় ও কষ্ট বেশি হলেও খরচ কিছুটা সহনীয়।

দিনের পর দিনের জীবিকা নির্বাহে প্রবাসে জীবন কাটান বহু বাংলাদেশি। ঈদ উপলক্ষ্যে পরিবারের সান্নিধ্যে আসার সুযোগ পান তারা। বিশ্লেষকরা বলছেন, ফ্লাইট বাড়ানো না গেলে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করতে পারে। প্রবাসীদের দাবি, দ্রুত এ সমস্যা সমাধানে যেন পদক্ষেপ নেয় সরকার।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প