কুয়েতে ১০ প্রবাসী শ্রমিকের রহস্যজনক মৃত্যু

কুয়েতের আহমেদি গভর্নরেট এলাকায় পৃথক পৃথক ১০টি ঘটনায় ১০ জন প্রবাসী শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া গেছে। এসব মৃত্যুর কারণ জানা যায়নি। ফলে এ নিয়ে রহস্য তৈরি হয়েছে।

তবে নিরাপত্তা সূত্র মতে, প্রাথমিক তদন্তে অ্যালকোহলজনিত বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব মৃত্যু তদন্ত করছে। এতে আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

১০ জন প্রবাসী শ্রমিকের প্রত্যেকেই আহমেদি গভর্নরেট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও নির্মাণ প্রকল্পে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নকল বা অবৈধভাবে প্রস্তুতকৃত অ্যালকোহল সেবনের ফলে মারাত্মক বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি মৃত্যুর পেছনের কারণ ও সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় অবৈধ অ্যালকোহল উৎপাদন বা পাচারের সঙ্গে কোনো চক্র জড়িত কি না, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে কিন্তু অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে নেপালির পাশাপাশি কয়েকজন মালয়ালি ও তামিল থাকতে পারে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের