কুয়েতে সিন্ডিকেট ভাঙতে পারলে ভিসা খরচ কমবে

কুয়েতে সিন্ডিকেট ভাঙতে পারলে ভিসার খরচ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। মঙ্গলবার কুয়েতে বাংলাদেশি মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, ভালো বেতনে দক্ষ শ্রমিকরা আসতে কম খরচ হয়। কিন্তু স্বল্প আয়ের শ্রমিকদের ক্ষেত্রে ভিসার দাম ৭ লাখ ৮ লাখ টাকা নেওয়া হয়। দালালরা নিজেরা পছন্দমতো লোক সিলেক্ট করতে পারে তাই নিজের ইচ্ছেমতো দামে ভিসা বিক্রি করে থাকে। এজন্য আমরা চাইছি অন্যান্য দেশে শ্রমিক পাঠানোর মতো ডাটাবেজ তৈরি করতে।

বাংলাদেশিদের ভিসার ক্ষেত্রে লামানার বাতিলের বিষয়ে ও আলোচনা হয় এক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটিকে ভূমিকা রাখতে হবে। স্থানীয় কানুন মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায় প্রতিনিধি দলে সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছি তারাও বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

৪ নভেম্বর কাউন্টার টেরোরিজম ইস্যুতে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে কুয়েতে আসেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন। বৈঠক শেষে ৬ নভেম্বর দেশে ফিরবেন পররাষ্ট্র উপদেষ্টা।

কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সময় উপস্থিত ছিলেন, কুয়েতে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, কাউন্সিলর ও দূতালায় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি