কুয়েতে রক্তদান কর্মসূচি পালন করল প্রবাসী বাংলাদেশিরা

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন সামাজিক কার্যক্রম চালিয়ে বেশ সুনাম অর্জন করেছে। এবার রক্তদান কর্মসূচি পালন করল প্রবাসী বাংলাদেশিরা। মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনারস গ্রুপ কুয়েত শাখা এই রক্তদান কর্মসূচির আয়োজন করে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক জাবরিয়ায় এই রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনারস গ্রুপ ম্যানেজিং ট্রাস্টি ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদ হোসাইন মুহাম্মদ ইরফানুল হক। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের বাহারাইনের সমন্নয়ক মো: নিজাম উদ্দিন, সংযুক্ত আরব আমিরাতের এনামুল হক এবং আন্তর্জাতিক সমন্নয়ক মো: সোহেল চৌধুরী সহ আরও অনেকে।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কুয়েতেও মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনারস গ্রুপের শাখা রয়েছে। এরই মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংগঠনটি রক্তদান কর্মসূচি আয়োজন করেছে।

এরই ধারাবাহিকতায় কুয়েতে রক্তদান কর্মসূচি পালন করল মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনারস গ্রুপ। সংগঠনটির শতাধিক সদস্য কর্মসূচিতে অংশ নেন। এমন কর্মসূচি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংগঠনটির নেতৃবৃন্দ। 

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের