কুয়েতে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে জিবিবিএর মতবিনিময়

প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কুয়েতে এক মতবিনিময় সভার আয়োজন করেছ গাল্ফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন (জিবিবি)।

শনিবার (১৬ আগস্ট) কুয়েতের ফারওয়ানিয়া এলাকার একটি রেস্তোরাঁয় কুয়েত প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

এ সময় সভাপতিত্ব করেন কাতার প্রবাসী ব্যবসায়ী ও জিবিবিএর সভাপতি এম সাইফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক গোলাম মাওলা হাজারী।

কুয়েতে বসবাসরত ব্যবসায়ী নেতা ও সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আব্দুল হাই মামুন, মো. হোসনে মোবারক, মোহাম্মদ সেলিম হাওলাদার, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ এবং মোহাম্মদ কামাল হোসেন।

সভায় আলোচনা করা হয় জিসিসিভুক্ত দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার গুরুত্ব নিয়ে।

গাল্ফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি এম সাইফুল আলম বলেন, এই সংগঠনটি গাল্ফভুক্ত ছয়টি দেশের প্রবাসী ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছে।

তিনি বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের পণ্য আমদানি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে জিবিবিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের সভা পারস্পরিক সম্পর্ক জোরদার ও ব্যবসায়িক সুযোগ প্রসারে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যবসায়ী সংগঠনের এই নেতা।

সাইফুল আলম জানান, গাল্ফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন জিবিবিএর কুয়েত সমন্বয়কারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আকবর হোসেন।

এছাড়াও অন্যান্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে, আব্দুল হাই মামুন, মো. হোসনে মোবারক, মোহাম্মদ সেলিম হাওলাদার, আ হ জুবেদ ও মো. কামাল হোসেন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের