কুয়েতে নগদ অর্থে আর স্বর্ণ কেনা যাবে না

অবৈধ অর্থপ্রবাহ রোধ, আর্থিক স্বচ্ছতা ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে স্বর্ণ ক্রয়ে নগদ অর্থ ব্যবহার নিষিদ্ধ করেছে কুয়েত সরকার।

দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ২০২৫ সালের ১৮২তম মন্ত্রী পর্যায়ের প্রস্তাব অনুযায়ী এই সিদ্ধান্ত জারি করেছে।

নতুন নির্দেশনা অনুসারে, সোনা, মূল্যবান পাথর এবং ধাতুর ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত নগদবিহীন পদ্ধতিতে অর্থ প্রদানের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) কুয়েতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য তদন্তকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে দেশটিতে ওষুধ ক্রয়ের ক্ষেত্রে ১০ দিনারের বেশি মূল্যের লেনদেনে নগদ অর্থ ব্যবহার নিষিদ্ধ করা হয়। ফার্মেসিগুলোকে কেএনইটি বা অনলাইন ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ গ্রহণে বাধ্য করা হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, কুয়েত সরকার ধাপে ধাপে সব গুরুত্বপূর্ণ বাণিজ্য খাতে নগদ লেনদেন সীমিত করে একটি ডিজিটাল ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থা গড়ে তুলছে। এতে অর্থপাচার ও অবৈধ লেনদেনের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই বিধান দেশের অর্থনৈতিক কাঠামো আধুনিকায়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কুয়েতের আর্থিক খাতে একটি সংস্কারমূলক মাইলফলক হয়ে থাকবে এবং ভবিষ্যতে অন্যান্য খাতেও নগদবিহীন লেনদেনের প্রসার ঘটাবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর