কুয়ালালামপুর বিমানবন্দরে চার বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) এক অভিযানে সোনা ও স্মার্টফোন চোরাচালানে জড়িত সন্দেহে চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (একেপিএস) সহযোগিতায় বিমান নিরাপত্তার প্রাথমিক গোয়েন্দা তথ্য এবং প্রোফাইলিংয়ের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

এক বিবৃতিতে একেপিএস জানিয়েছে, অভিযানের সময় এক লাখ ৮৭ হাজার ৭৪২ রিঙ্গিত মূল্যের বিভিন্ন জিনিসপত্রও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি সোনার গয়না, যার আনুমানিক মূল্য এক লাখ ৬০ হাজার রিঙ্গিত। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন, ৫ হাজার ৪২ রিঙ্গিত নগদ অর্থ এবং বাংলাদেশি নাগরিকদের পাঁচটি আন্তর্জাতিক পাসপোর্ট জব্দ করা হয়।

গ্রেফতারদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ইস্যু করা পাসের শর্ত লঙ্ঘনের জন্য ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(খ) নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অন্যজনের বিরুদ্ধে একই আইনের ধারা ৬(১)(গ) এর অধীনে অভিযোগ আনা হয়েছে।

একেপিএস জানিয়েছে, গ্রেফতারদের সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট আইনি বিধান অনুসারে মামলা পরিচালনার মাধ্যমে এ বিষয়ে আরও তদন্ত করা হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!