কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে চিত্র-ভাস্কর্য শিল্পীদের সংবর্ধনা

তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে ২৫ জন বাংলাদেশি চিত্র ও ভাস্কর্য শিল্পীকে সংবর্ধনা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। শনিবার (১৭ মে) হাইকমিশনের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

শিল্পীরা ইউআইটিএম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘মালয়েশিয়া আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী’ তে অংশগ্রহণ করতে মালয়েশিয়ায় অবস্থান করছেন। প্রদর্শনীতে বাংলাদেশ, মালয়েশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, তুরস্ক, কানাডা এবং অস্ট্রেলিয়ার প্রতিভাবান তরুণ শিল্পীদের চিত্রকর্ম, ভাস্কর্য এবং অন্যান্য শিল্পকর্ম প্রদর্শিত হয়।

বিজ্ঞাপন

প্রদর্শনীর বিষয়বস্তু ছিল ‘বিশ্ব শান্তি ও বন্ধুত্ব: শিল্পের মাধ্যমে ঐক্য উদযাপন’। শিল্প প্রদর্শনীতে ২৫ জন বাংলাদেশি তরুণ শিল্পীর শিল্পকর্ম উপস্থাপন করা হয়।

স্বাগত বক্তব্যে হাইকমিশনার মালয়েশিয়ায় অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের অভিনন্দন জানান। বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে শিল্পকর্মের ভূমিকার কথা উল্লেখ করে তিনি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে চিত্রকলাসহ সাংস্কৃতিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন।

শিল্পীরা প্রদর্শনীতে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং হাইকমিশনে সংবর্ধনা আয়োজনের জন্য হাই কমিশনারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মালয়েশিয়ায় বিভিন্ন আয়োজনে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণ সহজতর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা হাইকমিশনের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে শিল্পীরা সমবেত দেশাত্মবোধক গান পরিবেশন করেন। শিল্পীবৃন্দ ছাড়াও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প