কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২১৭

মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুটি শপিংমলে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২১৭ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুয়ালালামপুরের কোটারায়া শপিংমল এবং সেলাঙ্গরের গ্যালাক্সি আমপাং শপিংমলে এ অভিযান চালানো হয়। এ এলাকাগুলোকে অবৈধ বিদেশি নাগরিকদের চিহ্নিত করা হয়েছিল।’

এ বিষয়ে দেশটির ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি বলেন, কোটারায়া শপিং মলে ৮৭৬ জনের কাগজপত্র যাচাই করা হয়, যেখানে ৬৫২ জন বিদেশি ও ২২৪ জন স্থানীয় নাগরিক ছিলেন। গ্যালাক্সি আমপাং শপিংমলে ৬৫৪ জনের মধ্যে ৩৯৪ জন বিদেশি ও ২৬০ জন স্থানীয় নাগরিক। দুই স্থানে মোট এক হাজার ৫৩০ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়।

যাচাই শেষে ২১ থেকে ৬৩ বছর বয়সী ২১৭ জন অভিবাসীকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ১৬২ জন নারী রয়েছেন। তারা ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, ভারত, মিয়ানমার ও নেপালের নাগরিক। তবে সেখানে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

  • Related Posts

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading
    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। অবশেষে তাদের জন্য এলো সুখবর। সপ্তাহান্তে…

    Continue reading

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩