কুমিল্লায় হাঁটু পানিতে অনার্স ভর্তি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লায় হাঁটু পানিতে বেঞ্চে বসে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (৩১মে) সকালে ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখায় এমন চিত্র দেখা গেছে। পাশাপাশি শিক্ষকরাও হাঁটু পানিতে পরীক্ষার দায়িত্ব পালন করছেন। কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছেন ৪ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী।

নগরীর আরো ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে এ ভর্তি পরীক্ষা। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার ১৪ হাজার ১৬০ শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

ভর্তি পরীক্ষা দিতে আসা আকলিমা হাসান বলেন, এটার জন্য কর্তৃপক্ষ দায়ী। আমরা হেল্পলাইন নাম্বারে ফোন করেও উনাদেরকে পাইনি। পরীক্ষার হলে আমরা হাঁটু সমান পানিতে পরীক্ষা দিয়েছি। কোনো কারণে যদি উত্তরপত্র পানিতে পড়ে যেত। তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। উনারা ইচ্ছা করলে আমাদের পরীক্ষার হল রুমটি পরিবর্তন করে দিতে পারতো। কিন্তু তা করেনি।

ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে পরীক্ষা দিতে এসেছেন মাজহারুল আহমেদ বলেন, হাঁটু সমান পানিতে পরীক্ষা দিয়েছি। ভিক্টোরিয়া কলেজ পুরোটাই পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই পরিবেশে পরীক্ষা নেওয়াটা কর্তৃপক্ষের ঠিক হয়নি। উনারা ভেন্যু অথবা তারিখ পরিবর্তন করতে পারত।

নাম প্রকাশ না করার শর্তে পরীক্ষায় ডিউটিরত অবস্থায় কথা হয় একজন শিক্ষকের সাথে। তিনি বলেন, যে কয়েকটি হলে পানি উঠেছে। এগুলো ইচ্ছে করলে কর্তৃপক্ষ পাশাপাশি অন্য প্রতিষ্ঠানে দিতে পারতো। শিক্ষার্থীদের প্রবেশপত্র ও এমআর শিট ও উত্তরপত্র ঝুঁকিপূর্ণ ছিল।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ জানান, আমি উচ্চমাধ্যমিক শাখায় দায়িত্ব পালন করেছি। ডিগ্রি শাখায় পানি উঠেছে। ওখানে কোনো সমস্যা হয়েছে বলে মনে হয় না।
এই বিষয়ে জানতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশারকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প