কুমিল্লায় প্রবাসীর বসতঘরে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে মো: শহিদুল ইসলাম নামে এক সৌদিপ্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়েছে গেছে। অগ্নিকান্ডের এ ঘটনায় ওই ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ দামী আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ পুড়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুড়ি উত্তর-পূর্বপাড়া এলাকার মৃত সোলেমান মিয়ার ছেলে প্রবাসী মো: শহিদুল ইসলামের বাড়ীতে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগির নিকটাত্মীয় মো: বাহা উদ্দীন দুলাল।

ভুক্তভোগির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ আগে প্রবাসে যান মো: শহিদুল ইসলাম। গত সপ্তাহে শহিদুল ইসলামের স্ত্রী মো: জেসমিন আক্তার দুই ছেলেকে নিয়ে বাবার বাড়ী পাশ^বর্তী ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে বেড়াতে যান। সোমবার দিবাগত রাত অনুমান ১১টায় বাড়ী থেকে খবর আসে ঘরে আগুন লেগেছে। সংবাদ শুনে গৃহবধূ জেসমিন আক্তার তার ভাই বাহা উদ্দীন দুলাল ও সন্তানদের নিয়ে রাতেই স্বামীর বাড়ীতে ফিরে আসেন। বাড়ীতে আসার আগেই ঘরে থাকা ৩টি দামী খাট, স্টীলের ৩টি আলমিরা, একটি ফ্রিজ, ১টি এলইডি টিভি, ২টি শৌকেস, ১ সেট কাঠের সোফা সহ সকল দামী আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এদিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বিকালে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-৭৫২/১৫.০৪.২০২৫) করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো: মেহেদী হাসান সুজন জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুনেছি ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশ বিস্তারিত বলতে পারবে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, এ সংক্রান্ত একটি জিডি করেছে ভুক্তভোগির পরিবার। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট