কুমিল্লায় চারজন নিহত: উল্টোপথে আসা সেই বাস জব্দ

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাসটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) জেলার দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের খাদঘর এলাকার মানামা হোটেলের সামনে থেকে বাসটি জব্দ করা হয়।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (২২ আগস্ট) মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে হানিফ পরিবহনের বাসটি উল্টো পথে আসায়, তাকে সাইড দিতে গিয়ে সিমেন্টবোঝাই একটি লরি রাস্তা পার হওয়ার অপেক্ষায় থাকা প্রাইভেটকারের ওপর কাত হয়ে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন (বাবা, মা ও দুই ছেলে) নিহত হন। দুর্ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাসটিকে শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, হানিফ পরিবহনের বাসটি উল্টো পথে চলাচল করার কারণেই দুর্ঘটনাটি ঘটে।

ওসি ইকবাল বাহার মজুমদার জানান, বাসটি শনাক্তের পর পুলিশের অভিযান অব্যাহত থাকে। গোপন খবর পেয়ে রোববার দুপুরে দেবিদ্বারের খাদঘর এলাকার মানামা হোটেলের সামনে মাঠ থেকে বাসটি জব্দ করা হয়। তবে এ সময় বাসটির চালক বা তার সহকারী (হেলপার) কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর তারা বাসটি ফেলে রেখে আত্মগোপনে চলে যান। চালক ও হেলপারকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের