কুমিল্লায় আ. লীগ নেতার বাড়িতে অভিযান:রাইফেল-শটগানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লা সদর উপজেলার আড়াইওরা এলাকায় আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মুন্নার বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযান মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোররাত আনুমানিক সাড়ে তিনটায় শুরু হয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযানের সময় মুন্না বাড়িতে উপস্থিত ছিলেন না, ফলে তাকে আটক করা যায়নি। অভিযুক্ত ওমর ফারুক মুন্না স্থানীয়ভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে তিনি নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। তিনি ওই এলাকার মরহুম রূপ মিয়ার ছেলে।

অভিযানে তার বাড়ি থেকে একটি চেকোস্লোভাকিয়া নির্মিত রাইফেল, একটি বিদেশি শটগান এবং একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র গোপনে ব্যবহার করা হতো বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
অস্ত্রগুলোর উৎস ও ব্যবহার নিয়ে তদন্ত চলছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহ কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে অভিযানে অংশ নেওয়া বাহিনীর একটি সূত্র।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই মুন্না বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করতেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগও রয়েছে। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে এতদিন তিনি আইনের আওতার বাইরে ছিলেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, “আমরা অভিযান পরিচালনাকারী বাহিনীর কাছ থেকে অস্ত্রগুলো পেয়েছি। ঘটনাটি নিয়ে আমরা মামলা প্রক্রিয়াধীন রেখেছি। অভিযুক্ত ব্যক্তিকে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও এ ঘটনাটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের জেলা শাখার একাধিক নেতৃবৃন্দ জানান, দলের নাম ব্যবহার করে কেউ যদি অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মুন্না পলাতক রয়েছেন এবং তাকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট