কুমিল্লায় আহত ও শহিদদের স্মরণে এনসিপির গণইফতার

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লায় ৭১ ও ২৪ এর আহত ও শহিদদের স্মরণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে

গণইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় মহানগরীর চাঙ্গিনী এলাকায় এ গণ ইফতার এবং আলোচনা সভার আয়োজন করা হয়।এতে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বেশ কয়েকজন শহিদের পরিবার এবং স্বজনরা অংশগ্রহণ করেন। গণ ইফতারে কয়েক হাজার সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

উক্ত প্রোগ্রামে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সচেতন রাজনৈতিক ফোরামের প্রধান সমন্বয়ক শাহ মোহাম্মদ সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্য সচিব জিয়াউদ্দিন মোঃ রুবেল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক নুর আলম হাসান, কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মাহির তাজওয়ার ওহি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা জেলার সংগঠক ফারহা এমদাদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য নাজমুল হক জিসান, নিরাপদ সড়ক আন্দোলন এর বেসরকারি বিশ্ববিদ্যালয় এর প্রতিনিধি জাহিদুল হক অনিক, বৈষম্য বিরোধী আন্দোলন এর সক্রিয় সদস্য জাফরিন হক।ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক কর্মী তুহিন আহমেদ প্রজন্ম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক এবং এনসিপি নেতা আবু রায়হান বলেন, বহু রক্তের বিনিময়ে আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। আমরা কোনভাবেই জুলাই আগস্ট বিপ্লবের ফসল নষ্ট হতে দিব না। দেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে আরো সংগ্রাম চালিয়ে যাব। নতুন করে যেন কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সে জন্য আমরা অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাব।

তিনি আরও বলেন, দেশ স্বৈরাচার মুক্ত করার আন্দোলনে যারা আহত এবং শহিদ হয়েছেন তাদেরকে আমরা সারা জীবন সামনে রেখেই এগিয়ে যাব। তারা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে