কিম জং উনের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ট্রাম্প

এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে পাঁচ দিনের এশিয়া সফরে বের হয়েছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথম এশিয়া সফরে মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবেন ডোনাল্ড ট্রাম্প। সফরের শেষ দিকে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-কিম বৈঠকের ‘উল্লেখযোগ্য সম্ভাবনা’ রয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠক নির্ধারিত হয়নি।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উত্তর কোরিয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, কিম জং উনের সঙ্গে বৈঠক করার জন্য আমি প্রস্তুত আছি। যদি উত্তর কোরিয়া চায় তবে আমি সাক্ষাতে রাজি।

উত্তর কোরিয়াকে পারমাণবিক স্বীকৃতি দেওয়ার দাবির বিষয়ে তিনি বলেন, তারা কার্যত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তাদের অনেক অস্ত্র রয়েছে, এটাই সত্য।

বার্তা সংস্থা এএফপি’র তথ্য মতে, মালয়েশিয়ায় ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি মালয়েশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তির জন্য চেষ্টা করবেন।

এরপর ট্রাম্পের গন্তব্য হবে জাপান। সেখানে সদ্য দায়িত্ব নেওয়া দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ এবং প্রতিরক্ষা ব্যয় বাড়াতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩০ অক্টোবর এপেক সম্মেলনের সাইড লাইন বৈঠকে তারা আলোচনার জন্য সম্মত হয়েছেন। 

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স