কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে আলোচনা চলছে

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গোপনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য এক বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করছেন। সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে রয়টার্স এমন তথ্য জানিয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া সফরের সময় এই বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি বা পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগ শুরু হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের পক্ষ থেকে করা যোগাযোগের প্রস্তাব উত্তর কোরিয়া প্রত্যাখ্যান করেছিল।

গত আগস্টে ট্রাম্প হোয়াইট হাউজে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পর কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু এই বৈঠক থেকে তিনি খালি হাতেই ফিরে এসেছেন বলে মনে হচ্ছে। কারণ ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত নন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। খবর বিবিসির।

সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের পর জেলেনস্কি বলেন, তিনি এবং ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছেন, তবে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াতে চায় না বলে এ বিষয়ে বিবৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ