কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন অভিনেতা জাভেদ

বাংলা সিনেমার সোনালি দিনের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারসহ নানা অসুখে ভুগছেন। (১৬ এপ্রিল) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।

বর্তমানে অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। জাভেদকে এরমধ্যে হাসপাতাল থেকে বাসাতেও নেয়া হয়েছে।

নৃত্য পরিচালক ইউসুফ খান বলেন, ‘উনার (জাভেদ) শরীর হঠাৎ বেশি খারাপ হয়ে গেলে বুধবার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে তার নানারকম পরীক্ষানিরীক্ষা হয়েছে। চিকিৎসায় অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় বুধবারই তাকে বাসায় নেওয়া হয়েছে।’

‘চিকিৎসক তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেছেন। সবাই আমাদের ইলিয়াস জাভেদ ভাইয়ের জন্য জন্য দোয়া করবেন’- যোগ করেন ইউসুফ।

জানা গেছে, ক্যানসার আক্রান্ত অভিনেতা এর আগে একবার ব্রেইন স্ট্রোক করেছিলেন। ২০২০ সালের ৪ এপ্রিল মূত্রনালির জটিলতায় আক্রান্ত হলে জাভেদের অস্ত্রোপচার করা হয়। তারপর থেকেই বলা চলে শারীরিকভাবে আর সুস্থ হতে পারছেন না তিনি। বর্তমানে উত্তরাতে স্ত্রী ডলি জাভেদকে নিয়ে দিন কাটে তার।

জাভেদের সর্বশেষ অভিনীত সিনেমা ‘মা বাবা সন্তান’। এরপর আর কখনও ক্যামেরার সামনে দাঁড়াননি। নৃত্য পরিচালক থেকে অভিনেতা হওয়া জাভেদ দীর্ঘ ক্যারিয়ারে- মালেকা বানু, অনেক দিন আগে, শাহজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রাণী, চোরের রাজা, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, বাহরাম বাদশা ইত্যাদি ছবিতে কাজ করেছেন।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প